২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেদ্দায় স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

সৌদি আরবের জেদ্দায় স্বাধীনতা দিবস উপলক্ষে পাঁচজন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো.শফি উল্লাহ, সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2018, 10:46 AM

Updated : 19 Aug 2022, 01:48 PM

সোমবার জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে জেদ্দায় বসবাসরত এ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনাপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন মমতাজ হোসেন চৌধুরী, মঈন উদ্দিন ভূঁইয়া, দেলোয়ার হোসেন, মোহাম্মদ আমিন ও শাহাবউদ্দিন।

ভোর ৫টা ১ মিনিটে জেদ্দা কনস্যুলেটে স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয় বাংলাদেশের সাথে মিলিয়ে জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা নিয়ে অনুভূতি প্রকাশ করেন মমতাজ হোসেন চৌধুরী। এসময় তিনি মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ায় কনস্যুলেটকে ধন্যবাদ জানান।

এরপর বড় পর্দায় দেখানো হয় ঢাকা জেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধু স্টেডিয়ামের জাতীয় শিশু-কিশোর সমাবেশের সরাসরি সম্প্রচার।

এছাড়া কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করে শোনানো হয়।

এছাড়া জেদ্দা বাংলা ও ইংলিশ স্কুল পৃথক কর্মসূচি পালন করেছে দিবসটি উপলক্ষে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!