২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবসে কাতারে বাংলাদেশ দূতাবাসের সভা

একাত্তরের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতা দিবসে সভা করেছে কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আকবর হোসেন বাচ্চু, কাতার থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2018, 07:11 PM

Updated : 19 Aug 2022, 01:48 PM

স্থানীয় সময়  রোববার সকালে কাতারের রাজধানী দোহার আল হেলাল বাংলাদেশ দূতাবাসে দিবসটি উপলক্ষে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন দূতাবাসের প্রথম সচিব নাজমুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান পররাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপু মনি।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পড়ে শোনান দূতাবাসের শ্রম কাউন্সেলর সিরাজুল ইসলাম, কাউন্সেলর কাজী জাবেদ ইকবাল, শ্রম সচিব রবিউল ইসলাম ও দ্বিতীয় সচিব আজগর আলী।

বাংলাদেশ কমিউনিটির নেতা-কর্মীদের মধ্য উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুছা, ফরিদুল আলম, ইসমাইল মিয়া, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম, তালুকদার বাবু, শফিকুল ইসলাম প্রধান, শফিকুল কাদের, আবু রায়হান, মাহাবুবুর রহমান, আমিনুল হক ও বাংলাভিশন মধ্যপ্রাচ্য বিশেষ প্রতিনিধি গোলাম মাওলা হাজারি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!