২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াদে বাংলাদেশ দূতাবাসে গণহত্যা দিবস পালিত

১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানের হানাদার বাহিনী কর্তৃক সংগঠিত ভয়াবহ গণহত্যাকে স্মরণ করে গণহত্যা দিবস পালন করেছে সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. শফি উল্লাহ, সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2018, 04:34 PM

Updated : 19 Aug 2022, 01:48 PM

স্থানীয় সময় রোববার রাতে দূতাবাস প্রাঙ্গনে দিবসটি উপলক্ষে দূতাবাসের কর্মকর্তা ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতা-কর্মীদের নিয়ে মোমবাতি প্রজ্জলন করেন রাষ্ট্রদূত গোলাম মসীহ।

এসময় বাংলাদেশের সঙ্গে মিল রেখে দূতাবাসের সব বাতি বন্ধ করে এক মিনিট প্রতীকী ব্লাক-আউট পালন করা হয়।

রাষ্ট্রদূত ২৫ মার্চের কালোরাতের নির্মম হত্যাকাণ্ডকে আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবসের স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।

দিবসটি উপলক্ষে দূতাবাস প্রাঙ্গনে মুক্তিযুদ্ধের গণহত্যা নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘স্টপ জেনোসাইড’ প্রদর্শন করা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!