২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াদে বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস পালিত

একাত্তরের শহীদদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতা দিবস পালন করেছে সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. শফি উল্লাহ, সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2018, 02:50 PM

Updated : 11 Oct 2022, 12:13 PM

স্থানীয় সময় সোমবার সকালে দূতাবাস প্রাঙ্গনে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত গোলাম মসীহ।

এসময় দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী ও বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন বলে জানান দূতাবাসের দ্বিতীয় শ্রম সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম।

দিবসটি উপলক্ষে আলোচনা অনুষ্ঠানের শুরুতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেওয়া বাণী পাঠ করা হয়।

রাষ্ট্রদূত গোলাম মসীহ তার বক্তব্যে বলেন, “স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রথম ধাপ অতিক্রম করেছে এবং উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনের স্বীকৃতি লাভ করেছে।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!