২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে স্বাধীনতা দিবসের সমাবেশ

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ‘প্রজন্ম একাত্তর’ ও ‘বাংলাদেশ ক্লাব’-এর যৌথ উদ্যোগে স্বাধীনতা দিবসের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2018, 12:16 PM

Updated : 25 Jul 2022, 08:31 PM

শনিবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে একটি পার্টি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্লাবের সভাপতি নূরল আমিন বাবু ও সঞ্চালনা করেন প্রজন্ম একাত্তরের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি শিবলী সাদিক শিবলু।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, “বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা রচনার পথে এগুচ্ছে বাংলাদেশ। আর এটি বাস্তবায়িত করছেন বঙ্গবন্ধু শেখ হাসিনা। উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় রাখতে হবে।”

প্রধান বক্তা যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম শাহীন ‘একাত্তরের চেতনা জাগ্রত রাখতে এ সংগঠনের গুরুত্ব অপরিসীম’ বলে উল্লেখ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী বলেন, “বাংলাদেশের উন্নয়নে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত প্রবাস-প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে প্রজন্ম একাত্তর এবং বাংলাদেশ ক্লাব নিজ নিজ অবস্থান থেকে কাজ করছে জেনে খুশি হয়েছি। কারণ, আজকের প্রজন্মই মুক্তিযুদ্ধের চেতনার পতাকা বহুজাতিক এ সমাজে সমুন্নত রাখতে সক্ষম হবে।”

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি শামসুদ্দিন আজাদ সকলকে স্বাধীনতাবিরোধী চক্রের ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান। 

সভাপতির সমাপনী বক্তব্যে নূরল আমিন বাবু বলেন, “বাংলাদেশ এগিয়ে চলছে বঙ্গবন্ধুর স্বপ্নের পথে। এ ব্যাপারে প্রবাসের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে শেখ হাসিনার নেতৃত্বে।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!