যুক্তরাষ্ট্র প্রবাসীদের স্বাধীনতা দিবস পালন
স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্মলীগ ও যুক্তরাষ্ট্র উদীচীর পৃথক তিনটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার রাতে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে মেজবান পার্টি হলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সমাবেশে সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, “বিশেষ এক বার্তা নিয়ে এবার মহান স্বাধীনতা দিবস সমাগত। এদিন শপথ নিতে হবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা রচনায় সকলকে ঐক্যবদ্ধ থাকার।”
এ সময় আরও বক্তব্য দেন মাহবুবুর রহমান, সৈয়দ বসারত আলী, লুৎফুল করিম, আব্দুস সামাদ আজাদ, মোহাম্মদ ফারুক আহমেদ, মহিউদ্দিন দেওয়ান, আবুল হাসিব মামুন, হাজী এনাম, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, শিল্প বিষয়ক সম্পাদক মিসবাহ আহমেদ, বাণিজ্য সম্পাদক ফরিদ আলম, উপ-দপ্তর সম্পাদক এম এ মালেক, উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি ও নির্বাহী সদস্য খোরশেদ খন্দকার।
সাংবাদিক আলমগীর কবিরের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি লুৎফুল করিম, সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি নজরুল ইসলাম বাবুল, সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতির সভাপতি জাফরউল্লাহ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আশরাফউদ্দিন, বঙ্গবীর এম এ জি ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি নজমুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগ নেতা মোবস্বির হোসেন, মোস্তফা কামাল পাশা মানিক, শাহনেওয়াজ ডিকেন্স, হুমায়ূন কবীর, আবুল কাশেম, আবুল বাশার ভুইয়া, জহিরুল ইসলাম ও এম কে রিপন।
যুক্তরাষ্ট্র উদীচীর অনুষ্ঠান হয় জ্যাকসন হাইটসে একটি পাবলিক স্কুলের মিলনায়তনে। উদীচী শিক্ষার্থী, শিক্ষকসহ অভিভাবকরা সমবেত কণ্ঠে মুক্তিযুদ্ধের গান পরিবেশন করেন।
একাত্তরের স্মৃতি জাগানিয়া কবিতা আবৃত্তি করা হয় এ অনুষ্ঠানে। অনুষ্ঠানে কণ্ঠযোদ্ধা ও রবীন্দ্র সঙ্গীত শিল্পী তপন মাহমুদকে বিশেষ সম্মান জানানো হয়।
এ অনুষ্ঠানে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন রিয়েল এস্টেট ইনভেস্টও আনোয়ার হোসেন, লেখক-সাংবাদিক হাসান ফেরদৌস ও রানু ফেরদৌস।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
