২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে গণহত্যা দিবস পালন 

আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীর কবীর বাপপি,সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2018, 09:43 AM

Updated : 11 Oct 2022, 12:14 PM

রোববার সকালে দূতাবাস মিলনায়তনে দিনটি স্মরণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।

শ্রম কাউন্সিলর আরমান উল্লাহ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় দিবসটি উপলক্ষে দেওয়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনান দূতাবাসের মিনিস্টার ইকবাল হোসেন চৌধুরী ও কাউন্সিলর (রাজনৈতিক) শহীদুজ্জামান ফারুকী।

এতে উপস্থিত ছিলেন দূতাবাসের শ্রম সচিব এ কে এম মোকছেদ আলী, প্রথম সচিব (পাসপোর্ট) মোহাম্মদ রিয়াজুল হকসহ দূতাবাস কর্মকর্তা ও কম্যুনিটি নেতারা। 

সভায় বক্তব্য দেন জনতা ব্যাংকের আমিরুল হাসান, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির সহ সভাপতি শওকত আকবর,  সাধারণ সম্পাদক নাসির তালুকদার, বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মীর আনিসুল হাসানসহ আবুধাবি যুবলীগ ও অন্যান্য সংগঠনের নেতারা।

কোরান পাঠ ও মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এ উপলক্ষে ২৫ মার্চ গণহত্যার উপর প্রামাণ্য চিত্রও প্রদর্শিত হয়।

রাষ্ট্রদূত তার বক্তব্যে মুক্তিযুদ্ধে বাঙালির আত্মত্যাগ ও জাতির জনকের আহ্বানে দলমত নির্বিশেষে পুরো জাতির মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ার ইতিহাসকে স্মরণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সমৃদ্ধ ও শোষণ-বঞ্চনামুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!