২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডে বাংলাদেশ কনস্যুলেটের স্বাধীনতা দিবস পালন

নিউজিল্যান্ডের অকল্যান্ডে বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে স্বাধীনতা দিবস পালন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শফিকুর রহমান ভূইয়া, নিউজিল্যান্ড থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2018, 09:41 AM

Updated : 11 Oct 2022, 12:14 PM

রোববার সন্ধ্যায় অকল্যান্ডের বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গেয়ে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।

স্বাধীনতা দিবস পালনের পাশাপাশি একই সময়ে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসও উদযাপন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হাফিজুর রহমান খান জাতীয় পতাকা উত্তোলন করেন।

অকল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের অনারারি কনসাল সফিকুর রহমান ভূঁইয়া অনুর সভাপতিত্বে ও নিউজিল্যান্ড বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব আফজালুর রহমান রনির সঞ্চালনায় অনুষ্ঠানে কুরান পাঠ করেন নিমগ্ন।

দিবসগুলো উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনী ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন দিক নিয়ে তথ্যচিত্র প্রদর্শন করে আলোচনা করেন নিউজিল্যান্ড বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নুর জাহাঙ্গীর শেলী, নগর পরিকল্পনাবিদ স্থপতি শাহীন ও বানজীর সাবেক সভাপতি জাভেদ।

বাংলাদেশের অনারারি কনসাল সফিকুর রহমান অনু তার সমাপনী বক্তব্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “জাতির পিতার জন্ম না হলে আমরা বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র পেতাম না। তিনি তাঁর জীবন দেশ ও দেশের মানুষের জন্য উৎসর্গ করে গেছেন।”

সবশেষে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের বিশেষ ধন্যবাদ জানিয়ে সকলকে সান্ধ্যভোজের আমন্ত্রণ জানান মাহবুবা আজিজ খান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!