২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনিতে বৈশাখী মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন

অস্ট্রেলিয়ার সিডনিতে বৈশাখী মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে মেলার আয়োজক সংগঠন ‘বঙ্গবন্ধু পরিষদ সিডনি’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2018, 03:28 PM

Updated : 11 Oct 2022, 12:13 PM

আগামী ৭ এপ্রিল সিডনির ফেয়ারফিল্ড শো গ্রাউন্ডে এ মেলা অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানান।

এ উপলক্ষে স্থানীয় সময় রোববার সিডনির ওআইলি পার্ক গ্রামীণ চটপটি রেঁস্তোরায় এক সংবাদ সম্মেলনে সিডনির বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এতে মেলার আহ্বায়ক গাউসুল আলম শাহাজাদা মেলার ভেন্যু টেম্পি পার্ক থেকে ফেয়ারফিল্ড শো গ্রাউন্ডে নিয়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করেন।

তিনি জানান, গত বছর টেম্পি পার্কের মেলায় পার্কিং সমস্যা ও প্রচুর দর্শক সমাগমের কথা বিবেচনা করে এবার বড় ভেন্যুতে মেলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এ ভেন্যুতে প্রায় দুই হাজার ফ্রি পার্কিং আছে। নতুন বড় ভেন্যুর বাড়তি খরচ দিতে জনপ্রতি ৫ ডলার করে এন্ট্রি ফি ধরা হয়েছে। গত মেলায় যে সমস্ত আইটেম ও ইভেন্ট ছিলো তার সবগুলোই এবার থাকছে। তবে এবার আরও কিছু সুযোগ-সুবিধা ও নতুন ইভেন্ট সংযোজন করা হয়েছে।

মেলায় আসা অতিথিদের রেলওয়ে স্টেশন থেকে মেলা ভেন্যুতে আসা-যাওয়ার জন্য শাটল বাসের ব্যবস্থা করা হয়েছে। পয়ঃনিষ্কাশনের ব্যবস্থাসহ এবারের মেলায় প্রথমবারের মতো আতশবাজির ব্যবস্থা করা হয়েছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!