২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্ক প্রবাসী ব্যবসায়ী মান্নানের দাফন সম্পন্ন

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রবাসী ব্যবসায়ী সাঈদ রহমান মান্নানের দাফন সম্পন্ন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2018, 11:53 AM

Updated : 11 Oct 2022, 12:11 PM

বুধবার রাত ২টার দিকে নিউ ইয়র্ক সিটির এলমহার্স্ট হাসপাতালে মারা যান এ ব্যবসায়ী। ওইদিনই তাঁকে নিউ ইয়র্ক সিটি সংলগ্ন লং আইল্যান্ডে ওয়াশিংটন মেমোরিয়্যাল মুসলিম গোরস্তানে দাফন করা হয়।

সাঈদ রহমান মান্নানের জানাজায় অংশ নেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, জাতিসংঘে বাংলাদেশ মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) নূর এলাহি মিনা, জেবিবিএর বর্তমান ও সাবেক সভাপতি, সেক্রেটারিসহ অনেকেই।

গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন এম এম শাহীন, জাকারিয়া মাসুদ জিকো, লাবলু আনসার, কৌশিক আহমেদ, মাহফুজুর রহমান, ওয়াজেদ এ খান, রাশেদ আহমেদ, শহিদুল ইসলাম, আবু তাহের ও নাজমুল আহসান। 

জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাঈদ মান্নানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এই সংগঠনের সাবেক নির্বাচন কমিশনার হাসানুজ্জামান হাসান, সাবেক সভাপতি মহসিন মিয়া, সাবেক সেক্রেটারি আবুল ফজল দিদারুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহনেওয়াজ, জেবিবি’র নেতা মহসিন ননী, কাজী মন্টু ও মাহাবুবুর রহমান টুকু।

এছাড়া শোক জানিয়েছেন বাংলাদেশ সোসাইটির সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিক, সহ-সভাপতি রহিম হাওলাদার, সাবেক সহ-সভাপতি মনিরুল ইসলাম, কুইন্স ডিস্ট্রিক্ট ডেমোক্র্যাটিক পার্টির নেতা এটর্নি মঈন চৌধুরী, আইনজীবী মোহাম্মদ এন মজুমদার ও মজিবর রহমান, কক্সবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের নেতা মজিবর রহমান, নূরুল আজিম, সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি রাশেদ আহমেদ, সহ-সভাপতি হারুন ভূইয়া ও সেক্রেটারি রেজাউল বারি।

ব্যবসায়ী মান্নানের মৃত্যুতে শোক জানিয়েছেন নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী, সহ-সভাপতি আব্দুল কাদের মিয়া ও আইনজীবী মোর্শেদা জামান, যুগ্ম সাধারণ সম্পাদক নূরল আমিন বাবু, কমিউনিটি সংগঠক বেদারুল ইসলাম বাবলা, কাজী নয়ন, ফখরুল ইসলাম দেলোয়ার, ফাহাদ সোলায়মান, আব্দুল কাদের চৌধুরী শাহীন, খান’স টিউটোরিয়ালের সিইও ইভান খান, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতা তাজুল ইসলাম ও নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল। 

ক্যান্সারে আক্রান্ত হয়ে বুধবার ৬১ বছর বয়সে মারা যান ব্যবসায়ী সাঈদ রহমান মান্নান। বাংলাদেশের শরিয়তপুরে তার জন্ম। তিনি ৩২ বছর ধরে নিউ ইয়র্কে বসবাস করছিলেন। স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন তিনি।

৩২ বছর আগে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ‘মান্নান বেকারি’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেন মান্নান। ধীরে ধীরে এটি ‘মান্নান সুপার মার্কেট-এ পরিণত হয়। বর্তমানে এর পাঁচটি শাখা রয়েছে যুক্তরাষ্ট্রে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!