২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে সংবাদকর্মী পেটানোর ঘটনায় সিডনিতে প্রতিবাদ

বরিশালে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের ক্যামেরাম্যানকে হাতকড়া পরিয়ে পুলিশের মারধরের ঘটনায় প্রতিবাদ করেছে অস্ট্রেলিয়া প্রবাসীদের সংগঠন ‘সিডনি প্রেস ও মিডিয়া কাউন্সিল’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2018, 06:57 PM

Updated : 08 Apr 2022, 06:03 PM

বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পাঠানো এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্তদের শাস্তি দাবি করেছে সংগঠনটি।

সিডনি প্রেস ও মিডিয়া কাউন্সিলের সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক মোহাম্মেদ আব্দুল মতিন স্বাক্ষরিত এ বিবৃতিতে এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!