২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেদ্দায় বঙ্গবন্ধুকে নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে সৌদি আরবের জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. শফি উল্লাহ, সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2018, 05:52 PM

Updated : 11 Oct 2022, 12:11 PM

স্থানীয় সময় শুক্রবার বিকেলে জেদ্দা কনস্যুলেট প্রাঙ্গণে এতে অংশ নেন জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের বাংলা ও ইংরেজি মাধ্যমের প্রায় দুইশ শিক্ষার্থী।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম কাউন্সেলর আমিনুল ইসলাম, কাউন্সেলর আলতাফ হোসেন ও ভাইস কনসাল মোস্তফা জামিলসহ কনস্যুলেটের কর্মকর্তা, স্কুলের শিক্ষক ও অভিভাবকরা।

বিজয়ীদের আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে পুরস্কার দেওয়া হবে বলে জানা গেছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!