মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের ৭ মার্চ পালন
মালদ্বীপে নানা আয়োজনে ৭ মার্চ পালন করেছে বাংলাদেশ দূতাবাস।
বুধবার মালেতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ওপর একটি আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল আখতার হাবীব বলেন, “বঙ্গবন্ধুর ৭ মার্চের দিক-নির্দেশনাপূর্ণ এ ভাষণ বাঙালিকে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের জন্য চরমভাবে অনুপ্রাণিত করেছিল।”
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণটি বড় পর্দায় ভিডিওচিত্রের মাধ্যমে প্রদর্শন করা হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
