জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদ ফ্রান্সে
ফ্রান্সের প্যারিসে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে প্রবাসী বাংলাদেশিরা।
রোববার প্যারিসের প্লাস দোলা রিপাবলিক চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে সাম্প্রদায়িক সম্প্রীতি পরিষদ।
এ সময় জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদ করার পাশাপাশি বাংলাদেশে সকল জঙ্গি ও সাম্প্রদায়িক হামলার বিচার বিভাগীয় তদন্ত এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
এছাড়া আরও বক্তব্য দেন সাংবাদিক অপু আলম, নির্মাতা প্রকাশ রায়, স্বপন হক, কামাল মিয়া, স্বদেশ বড়ুয়া চন্দন, তায়েফ, ফ্রান্স ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রনি, সেলিম আল দ্বীন, মিজানুর রহমান, আজিজুর রহমান, হাবিবুর রহমান হাবিব ও তাজেল আহমেদ।
মানববন্ধনে শিল্পী আরিফ রানা গান করে, কাব্য কামরুল পুঁথিপাঠ করে ও মাইম শিল্পী হিরো প্রতিবাদী অভিনয় করে জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদ জানান।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
