রিয়াদে প্রবাসী সংগঠনের দ্বিবার্ষিক সভা
সৌদি আরবের রিয়াদে প্রবাসীদের সামাজিক সংগঠন ‘আসদিকা নিউজ গ্রুপ’ এর দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় শনিবার রিয়াদের বারসোতাজ কমিউনিটি সেন্টারের হলঘরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বশির।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও সহ সাধারণ সম্পাদক গোলাম ছামদানির যৌথ উপস্থাপনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান হাবিবুল্লাহ্।
বিশেষ অতিথি ছিলেন ‘গ্রামীন ট্রাভেলস’ এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আহাদ নয়ন, শফিকুল ইসলাম, নাজিম উদ্দিন নাসির উদ্দিন, আবুল খায়ের, মোহাম্মদ ইসমাঈল ও মোহাম্মদ মুসা।
সভায় আয়োজক সংগঠনের নেতাদের মধ্যে আরও বক্তব্য দেন- সহ সভাপতি এস. এম. জামিল, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের, প্রচার সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, অর্থ সম্পাদক খন্দকার গোলাম মোর্শেদ, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ ওসমান ও সোহেল পাটোয়ারী, সহ প্রচার সম্পাদক হাফেজ আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরিফ বিন বাদশাহ, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাজান, দপ্তর সম্পাদক মোহাম্মদ সোহেল, সহ দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ আব্দুস সোবহান, সহ ধর্ম সম্পাদক হাফেজ আব্দুল জাব্বার, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ জমির উদ্দিন, মোহাম্মদ ইলিয়াস, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ হোসেন, মানিক মিয়া, আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ ও জিয়াউল হক।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
