২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনিতে বাউল গানের আসর ‘ভবের হাট’

বিশ্ব নারী দিবস উপলক্ষে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হয়েছে বাউল গানের আসর ‘ভবের হাট’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2018, 03:47 PM

Updated : 11 Oct 2022, 12:11 PM

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় সিডনিতে প্রবাসী সাংস্কৃতিক সংগঠন ‘স্বরলিপি’ আয়োজিত এ আসরে

বাউল গান, খণ্ড নাটক ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।

ফারিয়া আহমেদের পরিকল্পনা ও পরিচালনায়, শাহাদাত হোসেন ও বিউটি হোসেনের তত্ত্বাবধানে জাকি ও অর্ণবের খণ্ড কথিকা ও পুঁথিপাঠের মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

এরপর ফারিয়া আহমেদ পরিবেশন করেন ‘মার কান্দন যাবত জীবন’। লামিয়া আহমেদ পরিবেশন করেন পল্লীকবি জসিমউদদিনের ‘আমায় এত রাতে কেন ডাক দিলি’। সিমা আহমেদ গেয়ে শোনান ‘চিরদিন পুষলাম এক অচিন পাখি’।

রুহুল ও বনফুল পরিবেশন করেন ‘বকুল ফুল বকুল ফুল’ ও ‘দিলোনা দিলোনা নিলো মন দিলো না’। সুজন গেয়ে শোনান ‘তুমি বিনে আকুল পরান’। রুহুল ও লুনিয়া ‘সব সখিরে পার করিতে’ পরিবেশন করেন। নতুন প্রজন্মের শিল্পী অথৈ ‘ওকি গাড়িয়াল ভাই’ ও ‘বানিয়া বন্ধুরে’ পরিবেশন করে অতিথিদের প্রশংসা পান।

অনুষ্ঠানে তবলায় ছিলেন কবির হোসেন সুইটি, কি বোর্ডে আশিক রহমান সুজন, অক্টোপ্যাডে আলী কাউসার, মন্দিরায় লোকমান হোসেন ও গিটারে বনফুল।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!