২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পর্তুগালে ৭ মার্চের ওপর আলোচনা সভা

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ৭ মার্চের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রনি মোহাম্মদ, পর্তুগালের লিসবন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2018, 10:10 AM

Updated : 11 Oct 2022, 12:11 PM

বুধবার  লিসবনে দিনটির তাৎপর্য তুলে ধরে দূতাবাসের হল রুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

দূতাবাসের দ্বিতীয় সচিব হাসান আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পর্তুগালের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো.রুহুল আলম সিদ্দিকী। 

আলোচনা সভার শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র ও প্রতিমন্ত্রীর পাঠানো বাণী পড়ে শোনানো হয়।

আলোচনা সভা শেষে উপস্থিত সকলকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটি বড় পর্দায় ভিডিওচিত্রের মাধ্যমে প্রদর্শিত হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!