২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ফোবানার সংবাদ সম্মেলন মার্চের শেষে

ঢাকায় ‘ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা)’র এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে মার্চের শেষ সপ্তাহে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2018, 11:04 AM

Updated : 19 Aug 2022, 01:44 PM

২৪ মার্চ শনিবার ফোবানার এক্সিকিউটিভ কমিটি ও আটলান্টায় আসছে জুলাইতে অনুষ্ঠিতব্য ৩২তম ফোবানা সম্মেলনের আয়োজক কমিটির যৌথ উদ্যোগে এ সংবাদ সম্মেলন বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি রুমে অনুষ্ঠিত হবে।

ফোবানার এক্সিকিউটিভ চেয়ারম্যান আতিকুর রহমান, এক্সিকিউটিভি সেক্রেটারি শাহ হালিম, ৩২তম ফোবানা সম্মেলনের কনভেনর জসিম উদ্দীন, সদস্য-সচিব নাহিদুল খানসহ অন্যান্য নেতারা সার্বিক অবস্থার আলোকে তথ্য উপস্থাপন করবেন।

এছাড়া ট্রাম্প প্রশাসনের বিভিন্ন পদক্ষেপের পরিপ্রেক্ষিতে প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়া ও সামনের নির্বাচনে সংঘবদ্ধভাবে ভোটাধিকার প্রদানে ফোবানার বিভিন্ন কর্মকৌশল সম্পর্কেও গণমাধ্যমকে অবহিত করা হবে বলে জানায় আয়োজকরা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!