মার্কিন গবেষণা সংস্থার উপদেষ্টা হলেন বাংলাদেশি আজাদুল হক
যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের হ্যারিসবার্গভিত্তিক গবেষণা সংস্থা ‘অ্যাপ্লাইড রিসার্চ অ্যান্ড ফোটোনিক্স’-এর উপদেষ্টা হয়েছেন বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী আজাদুল হক।
শুক্রবার এআরপির পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।
টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন সিটিতে বসবাসরত আজাদুল হক একজন তড়িৎ প্রকৌশলী। গত ১৭ বছর ধরে তিনি আমেরিকার তৃতীয় বৃহত্তম এনার্জি কোম্পানি ‘কিন্ডার মর্গান’-এ ব্যবস্থাপনা-অধিকর্তা হিসেবে কর্মরত আছেন।
এআরপির পক্ষ থেকে বলা হয়েছে, “আজাদুল হকের বহু বছরের নির্বাহী ব্যবস্থাপনা, প্রযুক্তি ও প্রকৌশল দক্ষতার অভিজ্ঞতা রয়েছে। এমন একজন প্রকৌশলীকে পেয়ে আমরা খুবই উদ্দীপ্ত।”
আজাদুল হক
আজাদুল হক এআরপির দুটি পুরস্কারপ্রাপ্ত বিপ্লবী প্রযুক্তির কথাও উল্লেখ করেন। প্রথমটি বর্তমান প্রজন্মের অপটিক্যাল পরিদর্শন প্রযুক্তির স্থানীয় রেজুলেশন সীমা বিরতি এবং এটির স্বতন্ত্র অবস্থান ও গভীরতা, যেখানে ত্রুটিগুলি বিদ্যমান।
এআরপি প্রযুক্তিটি মর্যাদাপূর্ণ ক্লীও বা এলএফডব্লিউ নতুনত্ব পুরস্কার এবং নাসা টেকব্রিজের ন্যানো-৫০ পুরস্কার পেয়েছে। এআরপির আবিষ্কারগুলো একাধিক পেটেন্ট অর্জন করেছে বলে এআরপি জানায়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
