২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিতে প্রবাসী মহিলা সমাজকল্যাণ সমিতির কমিটি

লায়লা শাহকে সভাপতি ও সৈয়দা শামীমাকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে ইতালি প্রবাসী সংগঠন ‘মহিলা সমাজকল্যাণ সমিতি’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এমডি রিয়াজ হোসেন, ইতালি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2018, 05:35 PM

Updated : 19 Aug 2022, 01:42 PM

স্থানীয় সময় রোববার রোমের তরপিনাতারায় লায়লা ফ্যাশন কার্যালয়ে সংগঠনটির এক আলোচনা সভা থেকে এ ঘোষণা আসে।

নতুন এ কমিটি আগামী ৮ মার্চ পরিচিতি সভা ও বিশ্ব নারী দিবস পালন করবে বলে জানান সংগঠনের নেতারা।

কমিটিতে পদ পাওয়া অন্যান্য নেতারা হলেন- জ্যেষ্ঠ সহ সভাপ‌তি নার্গিস হাওলাদার, সহ সভাপতি আখিঁ আক্তার, নিলুফা বানু, ফাতেমা কবির, সায়মা পিংকি, মেরিন খান, সিমু বেগম, সহ সাধারণ সম্পাদক তাহমিনা আক্তার, রোকেয়া খাতুন মিরা, নাসরিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুবা আক্তার চৌধুরী বাবলি, সহ সাংগঠনিক সম্পাদক মেহেনাজ তাবাস্সুম শেলি, মিলি, প্রচার সম্পাদক হেনা আক্তার ফাহিমা, সহ প্রচার সম্পাদক সালমা পারভিন মণি, কোষাধ্যক্ষ নার্গিস আক্তার, সহ কোষাধ্যক্ষ মনি আক্তার, মহিলাবিষয়ক সম্পাদক ইফা, সহ মহিলাবিষয়ক সম্পাদক জেসমিন আম্বিয়া, দপ্তর সম্পাদক সুরাহিয়া আক্তার, সহ দপ্তর সম্পাদক খুশবু, ধর্মবিষয়ক সম্পাদক ফাতেমা বেগম, আইনবিষয়ক সম্পাদক মিলভা শাহ, শিক্ষাবিষয়ক সম্পাদক নিগার ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হ্যাপি।

কমিটিতে সদস্যপদ পেয়েছেন- মিতা বেগম, রিমি আক্তার, আমেনা বেগম, শামীমা চৌধুরী, সাথী, শিলা, রুনু, পারভীন, আশা ও কানিজ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!