২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার মুক্তি চেয়ে নিউ ইয়র্কে বগুড়াবাসীর প্রচারপত্র

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রচারপত্র বিলি করেছে প্রবাসী সংগঠন ‘যুক্তরাষ্ট্র প্রবাসী বগুড়া জেলাবাসী’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2018, 05:08 PM

Updated : 11 Oct 2022, 12:10 PM

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে এক সভা থেকে বিলি করা এসব প্রচারপত্রে খালেদা জিয়ার মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্র প্রবাসীদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানায় সংগঠনটি।

এতে যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও বগুড়া জেলার নেতা রাফেল তালুকদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সম্পাদক ও ডেমক্র্যাটিক পার্টির নেতা আকতার হোসেন বাদল।

তিনি অভিযোগ করে বলেন, “২০১৪ সালের মতো আরেকটি নির্বাচনের নাটক করতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। জনপ্রিয়তায় একেবারেই তলানিতে যাওয়ায় শেখ হাসিনা ও তার দল বিএনপিকে এবারও নির্বাচন থেকে দূরে রাখার অভিপ্রায়ে বেগম জিয়াকে জেলে নেওয়া হয়েছে।”

‘জনগণের রায়েই খালেদা জিয়া মুক্ত হবেন’ বলে মন্তব্য করেন বাদল।

সভায় আরও বক্তব্য দেন- জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক গোলাম এম হায়দার মুকুট, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ডালিম, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আতিউল আলম, সাধারণ সম্পাদক আবুল কাশেম ও কমিউনিটি নেতা কাজী আজিজুল হক মুন্না।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় মামলায় খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ড হওয়ার পর থেকে তিনি কারাগারে রয়েছেন। তার ছেলে তারেক রহমানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!