২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদ আটলান্টায়

অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের আটলান্টায় প্রতিবাদ সভা করেছে প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুমী কবির, জর্জিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2018, 10:38 AM

Updated : 11 Oct 2022, 12:10 PM

রোববার বিকালে জিমি কার্টার রোডে সেবা বাংলা লাইব্রেরিতে এক সভায় বক্তারা একের পর এক মুক্তমনা বুদ্ধিজীবী, শিল্পী, লেখকদের ওপর এ ধরনের হামলায় ক্ষোভ প্রকাশ করেন।

সভাটি সঞ্চালনা করেন সংগঠক ও লেখক আসফাক স্বপন।

সভায় অনেকের মধ্যে বক্তব্য দেন ফোবানা সম্মেলনের আহ্বায়ক জসিম উদ্দিন ও সদস্য সচিব নাহিদুল খান, আবৃত্তিকার খালেদ হায়দার ও সেবা লাইব্রেরির পরিচালক হারুন রশীদ।

এছাড়া আরও বক্তব্য দেন বাংলাধারার সমন্বয়ক মাহবুবুর রহমান ভূঁইয়া ও নির্বাহী পরিচালক রেজওয়ান হৃদয়, জর্জিয়া বাংলাদেশ সমিতির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মানবাধিকার কর্মী ইলা চন্দ, সাংস্কৃতিক সংগঠক রিটন খান, সিরাজুল হক, রুবিনা সম্পা, রায়হানা ও কাকলি বিশ্বাস।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!