২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে জর্জিয়ায় সংস্কৃতিকর্মীদের বিবৃতি

অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় বিবৃতি দিয়েছেন অঙ্গরাজ্যটিতে বসবাসরত বাংলাদেশি সাংবাদিক, লেখক ও সংস্কৃতিকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জর্জিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2018, 06:17 PM

Updated : 08 Apr 2022, 06:00 PM

স্থানীয় সময় রোববার দেওয়া এ বিবৃতিতে হামলাকারীদের সনাক্ত করে শাস্তির দাবি জানান তারা।

বিবৃতিতে বলা হয়, “অধ্যাপক জাফর ইকবাল জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বরাবরই উচ্চকণ্ঠ ও আপোষহীন। গত কয়েক বছর আগেও তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। আজ সেই হুমকির বাস্তবায়ন করেছে মৌলবাদী সন্ত্রাসীরা। এ পরিস্থিতিতে দেশের ও প্রবাসের সব বাংলাদেশি দেশপ্রেমিককে সোচ্চার থাকার আহ্বান জানাই।”

বিবৃতিদাতারা হলেন- কবি গোলাম রহমান, কবি ও লেখক মুহাম্মদ আলী মানিক, সাংস্কৃতিক সঙ্গঠক এম এইচ আকমল, লেখক সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক রুমী কবির, সাংস্কৃতিক সংগঠক শাহাব সিদ্দিকী, মাহবুবুর রহমান ভূঁইয়া, গাইডেন্স হকিন্স, মাইসুন মালিহা, শামীমুল ইসলাম শামীম, রেজওয়ান হৃদয়, গোলাম মহিউদ্দিন, রিটন খান, মহসিনুল হক, মারুফ ভূঁইয়া, সাংবাদিক এ এইচ রাসেল, সঙ্গীতশিল্পী রোমেল খান, হোসনে আরা বিন্দু, তাসলিমা সুলতানা পলি, তানজিলা ইসলাম তৃষা, কবি শ্যাম চন্দ, সমাজসেবী ইলা চন্দ, আবৃত্তিকার জাকিয়া তওফিক, সৈয়দ ওয়াসিম নাসিম, ভাস্কর চন্দ, রাশেদ চৌধুরী ও নৃত্যশিল্পী রেজওয়ানা রুমু।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!