জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে সিডনিতে মৌন মিছিল
অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে অস্ট্রেলিয়ার সিডনিতে মৌন মিছিল করেছেন প্রবাসীরা।
স্থানীয় সময় রোববার বিকেলে সিডনির ল্যালাম্বা রেলওয়ে প্যারেডে এ মৌন মিছিল থেকে হামলাকারীদের শাস্তির দাবি জানানো হয়।
সিডনিতে বসবাসরত বিভিন্ন শ্রেণি ও পেশার বাংলাদেশিরা এ মৌন মিছিলে অংশ নেন।
মৌলবাদ ও সন্ত্রাসকে পরাজিত করার অঙ্গিকার জানিয়ে তারা আরও বলেন, ‘আমরা সারা পৃথিবীর বাঙালিদের জানিয়ে দিতে চাই আমরা আপনাদের সঙ্গে আছি, আপনাদের পাশে আছি।’
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
