২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ.কোরিয়ায় নতুন রাষ্ট্রদূতের সম্মানে নৈশভোজ

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের নব নিযুক্ত রাষ্ট্রদূত আবিদা ইসলামের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফারুক হিমেল, দক্ষিণ কোরিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2018, 11:37 AM

Updated : 08 Apr 2022, 06:00 PM

বৃহস্পতিবার সিউলের বম্বে গ্রিল রেস্টুরেন্টের হল রুমে ‘চিটাগাং অ্যাসোসিয়েশন অফ সাউথ কোরিয়া’ এ নৈশভোজের আয়োজন করে।

নৈশভোজের পাশাপাশি এ সময় স্বাধীনতার তাৎপর্য বিষয়ক একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

চিটাগাং অ্যাসোসিয়েশনের সভাপতি মেক্সিম চৌধুরীর সভাপতিত্বে অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ ও অসীম কুমার দে অনুষ্ঠান সঞ্চালনা করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত আবিদা ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সেলর মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী, দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো.জাহিদুল ইসলাম ভূঁইয়া ও দূতাবাসের প্রথম সচিব রুহুল আমিন।

অনুষ্ঠানে রাষ্ট্রদূতসহ আরও বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সভাপতি মেক্সিম চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, সিনিয়র সহ-সভাপতি ফরিদ হান, সহ-সভাপতি ওমর ফারুক হিমেল, পিএইচডি অধ্যয়নরত আজম  খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সাইফুল হক।

অনুষ্ঠানে চট্রগ্রামের আঞ্চলিক গান পরিবেশন করেন সুমি বড়ুয়া।

রাষ্ট্রদূত আবিদা ইসলাম দেশের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং তাদের যে কোনো ইতিবাচক উদ্যোগে পাশে থাকার আশ্বাস দেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!