২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনিতে ‘ইঙ্গেলবার্ন এলাইভ’ উৎসবে বাংলাদেশিরা

অস্ট্রেলিয়ার সিডনিতে জনপ্রিয় ‘ইঙ্গেলবার্ন এলাইভ’ বার্ষিক উৎসবে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2018, 05:43 PM

Updated : 11 Oct 2022, 12:09 PM

স্থানীয় সময় শনিবার সিডনিতে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল আয়োজিত দিনব্যাপী এ উৎসবের দুটি মঞ্চ পরিবেশনায় অংশ নেন তারা।

প্রথমটি রোকসানা বেগমের পরিচালনায় ‘কিশলয় কচিকাঁচা’ ও অন্যটিতে অংশ নেন ব্যান্ডদল ‘মাচা’ পরিবেশিত ‘বাংলার গান গাই’ স্লোগানে আদিল, আলী, এহসান, রাকিব ও সুবির।

এর আগে উৎসবে স্বাগত বক্তব্য দেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের মেয়র জর্জ ব্রিটিসিভিক।

সিটি কাউন্সিলের কাউন্সিলর প্রবাসী বাংলাদেশি মাসুদ চৌধুরী বলেন, “প্রথমবারের মতো ইঙ্গেলবার্ন এলাইভে আমাদের অংশগ্রহণ স্থানীয় কমিউনিটিতে সাংস্কৃতিক প্রসার ঘটাবে, পাশাপাশি আমাদের নতুন প্রজন্মের জন্য সাংস্কৃতিক চর্চার পথ সুগম হবে।”

মঞ্চে স্থানীয় কমিউনিটির বহুজাতিক সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি দুই পাশের রাস্তাজুড়ে ছিল রকমারি খাবারের পসরা, শিশুদের জন্য বিভিন্ন ধরনের রাইড ও সন্ধ্যায় চোখজুড়ানো আতশবাজি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!