নিউ ইয়র্কে ‘একুশে কবিতা সন্ধ্যা’
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সাহিত্য সংগঠন ‘সাজুফতা সাহিত্য ক্লাব’-এর উদ্যোগে ‘একুশে কবিতা সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় জুলি রহমানের ব্রঙ্কসের বাসায় ভাষার মাস ফেব্রুয়ারিকে বিদায় উপলক্ষে এ কবিতা পাঠের আসর বসে।
অনুষ্ঠানে জুলি রহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের আলোকে পুঁথি পাঠ করেন। এছাড়া ছিলো গান ও আবৃত্তি।
আসরে এক পর্যায়ে টেলি-কনফারেন্সে যোগ দেন প্রবাসী কবি দলিলুর রহমান। তিনি তার প্রশ্নমালা গাঁথা কবিতা ‘সত্যের অন্বেষণে’ আবৃত্তি করেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
