জর্জিয়ায় বাংলাদেশ সমিতির সাধারণ সভা আহ্বান
যুক্তরাষ্ট্রে প্রবাসী সংগঠন ‘জর্জিয়া বাংলাদেশ সমিতির’ সাধারণ সভার সূচি ঘোষণা করেছে সংগঠনটি।
আগামী ৮ এপ্রিল জর্জিয়ায় সংগঠনের আজীবন সদস্য, সাধারণ সদস্য ও জ্যেষ্ঠ সংগঠকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানান।
গত ২০ ফেব্রুয়ারি জর্জিয়ার জিমি কার্টার রোড জে সি ইভেন্ট মিলনায়তনে সমিতির মেয়াদউত্তীর্ণ কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় এ সূচি জানানো হয়।
অনুষ্ঠিতব্য ওই সভায় কমিটির দুই বছরের মেয়াদের আয়-ব্যয়ের হিসেব নিকেশের রিপোর্ট ও সাধারণ সম্পাদকের রিপোর্ট উপস্থাপনের পর নতুন কমিটি গঠনে নির্বাচন কমিশন গঠন করা হবে বলে জানা গেছে।
মতবিনিময়ের শুরুতে সমিতির মেয়াদউত্তীর্ণ সাধারণ সম্পাদক আহমাদুর রহমান পারভেজের অনুরোধে সভাপতি জাহাঙ্গীর হোসেনের স্ত্রী ও সমিতির আজীবন সদস্য নাজরীন আকতারের মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
মতবিনিময়ে আরও অংশ নেন শাহিন হোসেইন, মুহাম্মদ আলী মানিক, আবু লিয়াকত হুসেন, মশিউর রহমান চৌধুরী, জসিম উদ্দিন, এম মওলা দিলু, ডিউক হাসান খান, মাহবুবুর রহমান ভূঁইয়া, নজরুল ইসলাম, মামুন শরীফ, এই এইচ রাসেল, সুভাষ চক্রবর্তী, ইস্তিয়াক আহমেদ জুলু, নাহিদুল খান সাহেল, ভাস্কর চন্দ, আরিফ আহমেদ, উত্তম দে, শেখ জামাল, মোহন জাব্বার, মহিন উদ্দিন দুলাল ও সাজু।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
