সুইডেনে আওয়ামী লীগের শহীদ দিবস পালন
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে আওয়ামী লীগের সুইডেন শাখা।
স্থানীয় সময় রোববার দেশটির রাজধানী স্টকহোমে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন সংগঠনটির নেতা-কর্মীরা।
সুইডেন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা কাজী গোলাম আম্বিয়া ঝন্টুর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা সামসুদ্দিন আহমেদ খেতু মিয়া।
সভার শুরুতে ভাষা আন্দোলনে শহীদ স্মরণে এক মিনিট নিরবতা পালন ও শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া ভাষা আন্দোলন নিয়ে আরিফ মাহবুব নির্মিত একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।
সভার সভাপতি খেতু মিয়া সংগঠনের দ্বিধা-বিভক্ত নেতা-কর্মীদের মধ্যে ঐক্য আনতে কাজ করেন এবং ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আগামী ১১ মার্চ আলোচনা সভার কর্মসূচি জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
