বিলাইছড়িতে মারমা তরুণী ‘ধর্ষণের’ প্রতিবাদ প্যারিসে
রাঙ্গামাটির বিলাইছড়িতে দুই মারমা তরুণী ‘ধর্ষণ’ ও রানীর ওপর ‘হামলা’র প্রতিবাদে প্যারিসে মানববন্ধন করেছে একটি সংগঠন।
সোমবার প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরের সামনে ‘ইউরোপিয়ান জুম্ম ইন্ডিজিনাস কাউন্সিল’-এর উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন আয়োজন করা হয়।
ইউরোপিয়ান জুম্ম ইন্ডিজিনাস কাউন্সিলের সভাপতি সুদর্শন চাকমার সভাপতিত্বে সমাবেশের সঞ্চালনায় ছিলেন তরুন কান্তি চাকমা।
সভায় অনেকের মধ্যে বক্তব্য দেন লা ভোয়া দে জুম্ম-এর সভাপতি ডমিনিক ক্লোচন, সুনীতি বিকাশ চাকমা, শাক্যমিত্র চাকমা, সন্তোষ বিকাশ চাকমা, স্বদেশ বড়ুয়া চন্দন, উদয়ন বড়ুয়া, দীপেন বড়ুয়া ও ফেদেরিক চাকমা।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
