সিডনিতে স্বাধীনতা মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন
স্বাধীনতা দিবস উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনিতে ‘স্বাধীনতা মেলা’ আয়োজন করতে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা।
স্থানীয় সময় রোববার সিডনিতে এক সংবাদ সম্মেলনে মেলার কর্মসূচি জানান মেলা কমিটির সদস্য আব্দুল ওহাব।
তিনি বলেন, “আগামী ২৫ র্মাচ সিডনির ল্যাকাম্বা পেরি পার্কে এ মেলা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে মেলার জন্য মাঠ বুকিংসহ অনেক কাজ সম্পন্ন হয়েছে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- মনিরুল হক জজ, মুক্তিযোদ্ধা হমায়ূন কবির খান, নাফিস পারবেজ, জামিল হোসেন, মোবারক হোসেন, মো. আবুল হাছান, শরীফ পারবেজ, সেলিম খান মুকুল, বেলাল ঢালী, নূরে আলম লিটন, মাসুদুর রহমান, আশিকুর রহমান, কামরুল ইসলাম ও হাবিবুর রহমান।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
