ফ্রান্সে বাংলা স্কুলে শহীদ দিবস পালন
ফ্রান্সে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ও ফ্রেঞ্চ বাংলা বিদ্যালয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে।
স্থানীয় সময় রোববার বিকেলে প্যারিসে স্কুলের হলঘরে দিবসটি উপলক্ষে অস্থায়ী শহীদ মিনারে ফুল দেওয়া, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা খাতুন।
আলোচনায় অংশ নেন মুক্তিযুদ্ধা সংহতি পরিষদের সহ সভাপতি কামরুল হোসেন বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আমিন খান হাজারী, কোষাধ্যক্ষ আনোয়ারুল হক, অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহির, ফ্রান্স ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রনি, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ সারোয়ার ও জুয়েল আহমেদ।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
