অস্ট্রেলিয়া আওয়ামী লীগের শহীদ দিবস পালন
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে আওয়ামী লীগের অস্ট্রেলিয়া ও সিডনি শাখা।
স্থানীয় সময় রোববার রাতে সিডনির রকডেল পালকি রেস্টুরেন্টে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন সংগঠনটির নেতা-কর্মীরা।
সিডনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ ও অস্ট্রেলিয়া ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম রুবেলের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক।
তিনি বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। তিনিই গণতন্ত্র দিয়েছেন। যার ফলে এখন যে কেউ সরকারের সমালোচনা করতে পারে এবং আওয়ামী লীগ তা গ্রহণ করার ক্ষমতা রাখে।”
সভায় বিশেষ অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক রণেশ মৈত্র, আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার উপদেষ্টা ও ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাসুদুল হক, আওয়ামী লীগ সিডনি শাখার সভাপতি ও যুবলীগের কেন্দ্রীয় উপ আন্তর্জাতিক সম্পাদক গাউসুল আলম শাহাজাদা।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
