৮ ফাগুন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের দাবি সৌদি আরবে
ইংরেজি ২১ ফেব্রুয়ারির পরিবর্তে বাংলা ৮ ফাগুন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের দাবি জানিয়েছে প্রবাসী সংগঠন ‘সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরাম’।
স্থানীয় সময় সোমবার রাতে রিয়াদের বাথা মারজান কফি হাউজে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় এ দাবি জানান সংগঠনটির নেতা-কর্মীরা।
তারা বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি হলো বাংলা ১৩৫৮ সাল ৮ ফাগুন। তাই ২১ ফেব্রুয়ারির পরিবর্তে ৮ ফাগুনকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হোক। ভাষাসৈনিক ও তাদের পরিবারকে মাসিক ভাতা দেওয়া হোক।
বিশেষ অতিথি ছিলেন রিয়াদ শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও হিন্দু পরিষদের নির্বাহী সভাপতি বাবুল দাস, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি এইচ এম আলমগীর, আওয়ামী লীগ রিয়াদ সহ সভাপতি আফসার উদ্দিন বোরহান, শ্রমিকলীগ সহ সভাপতি শেখ জামাল, ব্যবসায়ী নুরুল আলম মজুমদার ও এনামুল হক ভূইয়া।
আরও অংশ নেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সৌদি আরব প্রতিনিধি মো. শফি উল্লাহ, বাংলাভিশন প্রতিনিধি আবু সাঈদ, বৈশাখী টিভি প্রতিনিধি রিপন্স আহমেদ, যমুনা টিভি প্রতিনিধি সেলিম উদ্দিন, বাংলাটিভি প্রতিনিধি লিটন তালুকদার ও সাইফুল ইসলাম অপূর্ব।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
