ফ্রান্সে জাতীয় পার্টির শহীদ দিবসের আলোচনা সভা
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা করেছে জাতীয় পার্টি ফ্রান্স শাখা।
স্থানীয় সময় রোববার বিকেলে প্যারিসের গার্দ নর্দে এ আলোচনা সভায় সংগঠনটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুব সংহতির সদস্য হাবিব খান ইসমাইলের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন একই সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য একে এম আলমগীর।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
