২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর ছবি অবমাননার প্রতিবাদ দ.কোরিয়ায়

লন্ডনে বাংলাদেশ দূতাবাসে হামলা ও বঙ্গবন্ধুর ছবি অবমাননার প্রতিবাদে দক্ষিণ কোরিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিজন সরকার, দক্ষিণ কোরিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2018, 12:16 PM

Updated : 11 Oct 2022, 12:09 PM

স্থানীয় সময় রোববার দক্ষিণ কোরিয়ার সিউলে বাংলাদেশ দূতাবাসের সামনে এ মানববন্ধন করে দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগ, যুবলীগ, বঙ্গবন্ধু পরিষদ ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন।

মানববন্ধনে দক্ষিণ কোরিয়ার আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হাসান, সিনিয়র সভাপতি রফিকুল ইসলাম ভুট্টো, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মেক্সিম চৌধুরি, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ডেভিট ইকরাম সিনিয়র নেতা ওবায়দুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, রুনো, রফিকুল ইসলাম, মনোজ প্রভাকর, মেহেদী হাসানসহ অনেকেই বক্তব্য দেন।

অনুষ্ঠানে দূতাবাসে হামলাকারী ও বঙ্গবন্ধু ছবি অবমাননাকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়। প্রশাসনের ভেতরে জামায়াত-শিবির পন্থী কর্মকর্তাদের চিহ্নিত করার দাবিও তোলা হয়।

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি জাহিদুল ইসলাম ভুঁইয়ার সাথে জামাত-শিবির ও বিএনপির নেতাদের নিবিড় সম্পর্ক রয়েছে বলেও দাবি করা হয় সংগঠনগুলোর পক্ষ থেকে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!