২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে বহুজাতিক সমাবেশ

মহান শহীদ দিবস স্মরণে বহুজাতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2018, 11:54 AM

Updated : 11 Oct 2022, 12:09 PM

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট মিলনায়তনে সভার শুরুতেই দিবসটির উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

দিবসটির তাৎপর্য-আলোকে বিস্তারিত আলোচনা শেষে অনুষ্ঠিত ভাষাভিত্তিক একটি বর্ণিল সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাংলাদেশ ফাইন আর্টস একাডেমি (বাফা) এবং বুলগেরিয়া, ভারত, কসোভো, লিথুনিয়া, মেক্সিকো, নেপাল, নাইজেরিয়া ও ফিলিপাইনের শিল্পীরা অংশ নেন।

কনসাল জেনারেল মো.শামীম আহসান,এনডিসি তার বক্তৃতায় বলেন, “দিবসটি সারাবিশ্বে ভাষার বৈচিত্র্য উদযাপনের একটি প্রেক্ষাপট তৈরি করেছে।”

ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, “এই আন্দোলনের ধারাবাহিক অর্জনই বাংলাদেশের স্বাধীনতা।”

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনায় বিলুপ্তির আশঙ্কায় থাকা ভাষা রক্ষায় সকলকে একযোগে কাজের আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান বক্তা এসআইএল  ইন্টারন্যাশনালের সাবেক প্রধান নির্বাহী ও ভাষা বিশেষজ্ঞ ফ্রেডরিক এ. বসওয়েল।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ ফারুক খান এমপি প্রধান অতিথি হিসেবে তার বক্তৃতায় ভাষা শহীদদের অবদানের পথ ধরে দিবসটির আন্তর্জাতিক স্বীকৃতির কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের উত্তরাঞ্চলের পরিচালক ব্রুক ই নোবেল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান।

সংসদ সদস্য ইসরাফিল আলম, ফখরুল ইমাম, আনোয়ারুল আবেদীন খান, মো.আইনুদ্দিন এমপি ও বাংলাদেশ সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো.আব্দুর রব হাওলাদারও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনী অনিন্দিতা কাজী ও তার স্বামী শাহীন তরফদার।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!