২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনির ক্যাম্বেলটাউন বাংলা স্কুলে শহীদ দিবস পালন

অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের উদ্যোগে পালিত হয়েছে শহীদ দিবস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, অস্ট্রেলিয়ার সিডনি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2018, 11:24 AM

Updated : 11 Oct 2022, 12:09 PM

স্থানীয় সময় রোববার মিন্টোর স্কুল প্রাঙ্গণে ক্যাম্বেলটাউন বাংলা স্কুলে এ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল সাড়ে ১০টায় প্রভাত ফেরীর মাধ্যমে একুশের এ আয়োজনের সূচনা ঘটে। প্রভাত ফেরীটি স্কুলের খেলার মাঠ থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারের বেদীমূলে ফুল দেওয়ার মধ্য দিয়ে শেষ হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে স্কুলের শিশু শিক্ষার্থীদের মধ্য থেকে আবৃত্তিতে অংশ নেয় রিশিকা, জেইনা, ফারহান, আলিশা, রুশনান, রুশদা, সুবা, এলভিরা, অরুপা, অপলা, তাহিয়া, দৃপ্ত ও আলিশা।

একক সংগীত পরিবেশন করে রাবাব, অর্নব, নোয়া ও অবনী। আবৃত্তি করেন স্কুলের শিক্ষিকা নাসরিন মোফাজ্জল ও রুমানা সিদ্দিকী।

দ্বিতীয় পর্বে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সার্বজনীনতা ও প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেন। 

অনুষ্ঠানে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের মেয়র জর্জ ব্রিটতেভিক, ডেপুটি মেয়র মেগান ওট ও স্থানীয় ফেডারেল সংসদ সদস্য মাইক ফ্রিল্যান্ডার ভাষা সংগ্রামীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 

ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের সভাপতি আবদুল জলিল সারা বিশ্বের সকল মাতৃভাষা প্রেমিকের কাছেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেন। 

এ পর্যায়ে স্কুলের প্রথম শিক্ষিকা মিসেস রিজিয়া চৌধুরীকে তার অসামান্য অবদানের জন্য সম্মাননা ২০১৮ তে ভূষিত করা হয়। 

তৃতীয় পর্বে ছিলো সিডনির শিল্পীদের কণ্ঠে দেশাত্মবোধক গান। আমন্ত্রিত শিল্পীদের মধ্যে ছিলেন মিজানুর রহমান জনি, রোজলীন তুলি, নাফিসা স্বাগতা, তাহমিনা পিও, এ কে এম ফারুক, রথীন ঢালী ও ওয়াসিফ শুভ।

পুরো সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বের নির্দেশনা ও পরিচালনায় ছিলেন সাংস্কৃতিক সম্পাদক সাজ্জাদ চৌধুরী। তবলায় সঙ্গত করেন নির্বাহী সদস্য বিজয় সাহা। উপস্থাপনায় ছিলেন স্কুলের অধ্যক্ষা রোকেয়া আহমেদ ও রুমানা সিদ্দিকী। শব্দ নিয়ন্ত্রণে ছিলেন মাসুদ মিথুন ও ফায়সাল খালিদ।

 কেন্দ্রীয় শহীদ মিনারের ত্রিমাত্রিক ব্যঞ্জনায় নির্মিত মঞ্চের মূল পরিকল্পনা ও নির্মাণে ছিলেন মাসুদ মিথুন ও আহমেদ সাগর। আপ্যায়নে ছিলেন রুপা, নিলা, বর্নি, ইলা, পুলক, ইয়াকুব ও ফেরদৌস।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!