শারজাহে ‘টিম ৭১’ এর শহীদ দিবস পালন
সংযুক্ত আরব আমিরাতের শারজাহে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে প্রবাসী সংগঠন ‘টিম ৭১’।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে শারজাহের আল হুদাইবিইয়া রেস্টুরেন্টে দিবসটি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান করে সংগঠনটি।
কণ্ঠশিল্পী নূর ফারুক ও শহিদুল বাপ্পার নেতৃত্বে আয়োজক সংগঠনের সদস্যদের অংশগ্রহণে একুশের গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান। স্বরচিত কবিতা, ছড়া পাঠ, গান ও আবৃত্তি করেন অংশগ্রহণকারীরা।
আলোচনায় অংশ নেন জনতা ব্যাংক শারজাহের ব্যবস্থাপক মাহবুব আলম, বাংলাদেশ সমিতি শারজাহের সভাপতি আবুল বাশার, শবনম আক্তার, সংগঠক আফতাব, মঞ্জু, বাবলু ও রাজিব।
এছাড়া ‘টিম ৭১’ এর বিশেষ পরিবেশনায় ছিল ‘মা এবং প্রবাস’ ও ‘সুবোধ’ শিরোনামে দুটি নাটক।
‘মা এবং প্রবাস’ নাটকে মায়ের প্রতি প্রবাসীদের ভালোবাসা প্রকাশ পায়। এতে অভিনয় করেন- ওবায়েদ, তিশা, মাসুম, তানু, পারভেজ ও সহশিল্পীরা। নেপথ্য কণ্ঠশিল্পী ছিলেন শহিদুল বাপ্পা।
পুরো অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন শহিদুল বাপ্পা, মাসুম, পারভেজ, বোরহান, অপু, ওবায়েদ, মুন্না, জসিম, সাইমন, তাজ, নুর, তানু, নিজাম, সোহেল, ফয়সাল, রাশেদ, জনি, তারেক, শুভ ও বোরহান। সহযোগিতায় ছিলেন আফতাব মুনির।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
