২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় মাহসা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের সভা

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া’ (বিএসওএম) মাহসা বিশ্ববিদ্যালয় শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রফিক আহমদ খান, মালয়েশিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2018, 11:53 AM

Updated : 11 Oct 2022, 12:08 PM

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় মালয়েশিয়ার বান্দর সুজানা পুত্রার মাহসা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এতে

আয়োজক সংগঠনের সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম। 

প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ার বাইনারি বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক আসিফ মাহবুব করিম।

তিনি বলেন, “মালয়েশিয়ার বুকে বিএসওএমকে শক্তিশালী করে এখানে অবস্থানরত ছাত্র-ছাত্রীদের স্বার্থরক্ষায় আরো গতিশীল করে তুলতে হবে। এ ব্যাপারে ছাত্র-ছাত্রীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সভায় বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক এ টি এম গোলাম রাব্বানী রাজা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সহ সভাপতি মুত্তাকীন সাফায়েত, পরিচালনা পর্ষদের সদস্য সামিয়া আফরিন ও আবদুল্লাহ মোহাম্মদ জুনাইদ।

সভা শেষে সানভীর সিদ্দিকীকে সভাপতি ও জিত রহমানকে সাধারণ সম্পাদক করে ২০১৮-১৯ মেয়াদের জন্য বিএসওএম মাহসা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠন করা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!