২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় প্রবাসী শিক্ষার্থীদের শহীদ দিবস পালন

রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের নিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন বাংলাদেশি শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. সাইফুল আলম, রাশিয়ার মস্কো থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2018, 11:41 AM

Updated : 11 Oct 2022, 12:08 PM

স্থানীয় সময় বৃহস্পতিবার মস্কোর পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অব রাশিয়ার (রুদেন বিশ্ববিদ্যালয়) বাংলাদেশ ছাত্র সংগঠনের উদ্যোগে দিবসটি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র সংগঠনের সভাপতি মো. সাইফুল আলম।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বক্তব্য দেন শিক্ষার্থী এরমাকোব আলেকজান্ডার বিতালিবিচ। তিনি তার বক্তব্যে বাংলা ভাষা ও ২১ ফেব্রুয়ারির ইতিহাস তুলে ধরেন।

তারপর বাঙালি শিক্ষার্থীরা বেহালার সুরে বাজতে থাকা প্রভাতফেরির গানের সঙ্গে হাতে বানানো শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। বাংলাদেশি শিক্ষার্থীদের পাশাপাশি পুতুল নাচ, নৃত্য পরিবেশন, গান ও আবৃত্তি পরিবেশন করেন ভারত, নেপাল, রাশিয়া ও ইকুয়েডোরের শিক্ষার্থীরা।

বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চার আহ্বান জানিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!