জাপান প্রবাসীদের শহীদ দিবস পালন
নানা আয়োজনের মধ্য দিয়ে জাপানে শহীদ দিবস পালন করেছে ‘সাগা বাংলাদেশ অ্যাসোসিয়েশন’।
স্থানীয় সময় বুধবার সাগা বিশ্ববিদ্যালয়ের হলরুমে দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা ও কিছু সংখ্যক বিদেশি নাগরিক অংশ নেয়।
অনুষ্ঠান পরিচালনা করেন খাইরুল বাশার ও সারা হক। সাগা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তৌহিদুল ইসলাম খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য দেন।
দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যে ছিলো ভাষা ও সংস্কৃতি বিষয়ক আলোচনা সভা, কবিতা আবৃত্তি, পোস্টার প্রদর্শনী, ডকুমেন্টারি প্রদর্শনী ও গান।
মিশরের নাগরিক মোহাম্মদ শোয়েব বলেন, “বাংলাদেশের মানুষ মাতৃভাষার জন্য রক্ত দিয়ে আত্মত্যাগের এক বিরল দৃষ্টান্ত তৈরি করেছে।”
আফ্রিকান নাগরিক জাফর বলেন, “আমি এখানে এসেছি কারণ আমিও আমার ভাষাকে খুব ভালোবাসি। অন্যদের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জানতে আমি আগ্রহী।”
এ সময় অতিথিদের বাংলাদেশি খাবার দিয়ে আপ্যায়ন করেন রুমা খান, মায়া সুলতানা ও তানিয়া।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
