মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসে শহীদ দিবস পালিত
প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে মালদ্বীপে বাংলাদেশ দূতাবাস।
স্থানীয় সময় বুধবার রাতে দেশটির রাজধানী মালের সোশাল সেন্টারের হলঘরে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত আখতার হাবীব।
তিনি প্রবাসী বাংলাদেশিদেরকে ভাষা আন্দোলন, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে মাতৃভাষার চর্চা ও বাঙালি সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখার আহ্বান জানান।
এছাড়া মাতৃভাষা দিবস উপলক্ষে গত ২০ ফেব্রুয়ারি দূতাবাসে অনুষ্ঠিত শিশু-কিশোরদের চিত্রাঙ্কণ ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেন রাষ্ট্রদূত।
একুশের আলোচনায় অংশ নেন মালদ্বীপ আওয়ামী লীগের সহ সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সভাপতি মো. দুলাল হোসেন ও মোক্তার আলি লস্কর।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা ও স্থানীয় শিল্পীগোষ্ঠী ‘নীল দরিয়া’ শিল্পীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, গীতি আলেখ্য ও কবিতা আবৃত্তি পরিবেশিত হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
