জর্জিয়ায় বাংলাধারার একুশের কর্মসূচি ঘোষণা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কর্মসূচি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংস্কৃতিক সংগঠন ‘বাংলাধারা’।
আগামী ২৫ ফেব্রুয়ারি স্থানীয় সময় বিকেল পাঁচটায় জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা ডুলুথ শহরের ৩৬৬৫ ক্লাব ড্রাইভ পুনা রেস্টুরেন্টে দিবসটি উপলক্ষে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি।
এতে একুশের কবিতা আবৃত্তি, মুক্ত আলোচনা ও শামীমুল ইসলাম শামীমের লেখা আলেখ্যানুষ্ঠান পরিবেশিত হবে বলে আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
বাংলাধারার সমন্বয়ক মাহবুবুর রহমান ভূঁইয়া ও নির্বাহী পরিচালক রেজওয়ান আহমেদ হৃদয় এ আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণ জানিয়েছেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
