২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে ও জেদ্দায় কনস্যুলেট জেনারেলের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো.শফি উল্লাহ, সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2018, 02:08 PM

Updated : 11 Oct 2022, 12:08 PM

স্থানীয় সময় বুধবার সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।

এরপর দূতাবাসে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত।

এছাড়া দিবসটি উপলক্ষে কাউন্সেলর ফরিদ উদ্দিনের সঞ্চালনায় দূতাবাস প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

আলোচনা অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা শেষে ভাষা শহীদদের স্মরণে বিশেষ দোয়া করা হয়। এ উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে স্থানীয় ঢাকা মেডিকেল সেন্টার প্রবাসী বাংলাদেশিদের জন্য ফ্রি মেডিকেল চেকআপের আয়োজন করা হয়।

জেদ্দায় বাংলাদেশ সরকার কর্তৃক জাতীয় কর্মসূচির আলোকে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার উদ্যোগে শহীদ দিবস পালিত হয়েছে।

প্রথম পর্বে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে কনসাল জেনারেল কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করা হয়।

দ্বিতীয় পর্বে কোরান পাঠ; রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!