২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুর প্রবাসী রোকেয়া লিটার উপন্যাস ‘পুরুষ’

বইমেলায় লেখিকা রোকেয়া লিটার ‘পুরুষ’ উপন্যাসটি নতুন করে প্রকাশিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2018, 04:08 PM

Updated : 08 Apr 2022, 05:56 PM

সিঙ্গাপুর প্রবাসে বসে লেখা এ উপন্যাসটি গত বছর শব্দশৈলী প্রকাশনী থেকে প্রকাশিত হলেও এবার বইটি আদর্শ প্রকাশনী থেকে প্রকাশ করা হয়েছে। বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর।

বইটির গল্প সম্পর্কে লেখিকা বলেন, “উপন্যাসে মৃদুলা নামে একটি মেয়েকে ছদ্মনামে পাওয়া যাবে। কার্তিক নামে এক ছেলের প্রেমে পড়ে মৃদুলা। কার্তিক নিজেকে নাস্তিক বলেই দাবি করে। সে সারাজীবনে যতগুলো মেয়ের সাথে প্রেম করেছে, তারা সবাই ছিল মুসলমান। কার্তিকের প্রেমে পড়ে একটি মেয়ে আত্মহত্যা করলেও সে থেমে থাকে না।”

“একের পর এক মেয়েদের সাথে প্রেম করেই যায় সে। বরং, তার মৃতপ্রেমিকাকে পুঁজি করেই সে মেয়েদের পটায়। উপন্যাসের নায়িকা মৃদুলা তেমনি একটি মেয়ে, যে কিনা কার্তিকের ফাঁদে পা দেয় এবং তার সাথে সম্পর্কে জড়িয়ে জীবনের চরম মূল্য দেয়। একটা সময় মৃদুলা বুঝতে পারে কার্তিক নাস্তিকও নয়, কার্তিক প্রেমিকও নয়। সে একজন কট্টর মৌলবাদী হিন্দু। সারাজীবন মুসলমান মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলাই ছিলো তার মৌলবাদের হাতিয়ার।”

বইটি পাওয়া যাচ্ছে আদর্শ প্রকাশনীর স্টলে (নম্বর- ৩২৬, ৩২৭, ৩২৮)।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!