বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের সাথে অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিকদের সাক্ষাৎ
‘এমএলসি মুভমেন্ট ইন্টারন্যাশনাল’ এবং ‘সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল’ এর নেতারা অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মো. সুফিউর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
স্থানীয় সময় সোমবার দুপুরে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অবস্থিত হাই কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বিশ্বের সব গ্রন্থাগারে একুশে কর্নার প্রতিষ্ঠা, মাতৃভাষা সংরক্ষণ, কনজার্ভ ইউর মাদার ল্যাংগুয়েজ আন্দোলনকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া, বিশ্বের প্রধান প্রধান শহরে মাতৃভাষা দিবস স্মৃতিসৌধ স্থাপনসহ অস্ট্রেলিয়ায় জাতীয়ভাবে একুশে ফেব্রুয়ারিতে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদযাপনের বিষয়ে আলোচনা হয়।
অস্ট্রেলিয়ার মেলবোর্নে ৫৬ বছর বয়সী এক ব্যক্তিকে ছুরিকাঘাতের দায়ে এক বাংলাদেশি তরুণী ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোমেনা সোমাকে স্থানীয় পুলিশ আটক করে। মেলবোর্ন পুলিশ বলছে, ২৪ বছর বয়সী মোমেনা সোমা ‘ইসলামিক স্টেট অনুপ্রাণিত হয়ে’ এ হামলা চালিয়েছে।
এর আগে মো. সুফিউর রহমান শ্রীলঙ্কা ও মিয়ানমারের বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
