২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে এশিয় চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ

সৌদি আরবে এশিয়ান কনসাল জেনারেল ক্লাব (এসিজিসি) আয়োজিত ১১তম এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়েছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. শফি উল্লাহ, সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2018, 01:29 PM

Updated : 19 Aug 2022, 01:36 PM

স্থানীয় সময় শনিবার বিকেলে জেদ্দা কনস্যুলেট প্রাঙ্গণে এ চলচ্চিত্র উৎসবে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন।

এতে নোমান রবিন পরিচালিত বাংলাদেশের চলচ্চিত্র ‘কমন জেন্ডার’ প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের কনস্যুলেটের কনসাল জেনারেলসহ কূটনৈতিক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!