২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে সেক্টর কমান্ডার্স ফোরামের একুশের কর্মসূচি

ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত দিন ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি ঘোষণা করেছে সেক্টর কমান্ডার্স ফোরাম যুক্তরাষ্ট্র শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2018, 01:12 PM

Updated : 19 Aug 2022, 01:36 PM

স্থানীয় সময় রোববার নিউ ইয়র্কে ফোরামের এক সভায় ঘোষিত এসব কর্মসূচিতে অংশ নিতে ইচ্ছুকদের তালিকাভুক্ত হবার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

কর্মসূচির মধ্যে রয়েছে-  নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের খাবার বাড়ির সামনে বাংলাদেশি ও সেক্টর কমান্ডার্স ফোরামের যৌথ উদ্যোগে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ। তারপর একুশের প্রথম প্রহরে প্রভাতফেরি করে সেই শহীদ মিনারে সবার শ্রদ্ধাঞ্জলি দেওয়া।

ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রেজাউল বারি।

আলোচনায় আরও অংশ নেন- সংগঠনের সহ সভাপতি হারুন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক নূরল আমিন বাবু, নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা লাবলু আনসার, কামরুল ইসলাম ও কানু দত্ত।

নিউ ইয়র্কের উডসাইডে গুলশান টেরেস ও কুইন্স পেলেস, জ্যামাইকা, ব্রুকলিনে চার্চ-ম্যাকডোনাল্ড, ব্রঙ্কসে পার্কচেস্টার এলাকাতেও অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার কর্মসূচি রয়েছে।

এছাড়া জাতিসংঘের সামনে গত ২৮ বছরের মতো এবারও বাঙালির চেতনামঞ্চ ও মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ মিনার স্থাপন করে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!