মদিনায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিক নিহত
সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।
নিহতের নাম আব্দুল জলিল বাবুল (৩৫)। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা বেতগাঁও গ্রামে। পিতা মৃত বজলুর রহমান।
স্থানীয় সময় শনিবার ভোরে মদীনায় কর্মক্ষেত্রে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান তার ছোট ভাই আব্দুল হালিম।
নিহতের সহকর্মী রাশেদ জানান, বাবুলের লাশ বর্তমানে মদিনার একটি জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
